হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন,
أَحَبُّ الأَعْمَالِ إِلَی اللَّهِ الصَّلَاةُ وَهِیَ آخِرُ وَصَایَا الأَنْبِیَاءِ
আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল হলো নামাজ; আর নামাজই নবী-রাসূলদের সর্বশেষ উপদেশ ও ওসিয়ত ছিল।
[ওয়াসায়েলুশ শিয়া, খণ্ড ৪, পৃষ্ঠা ৩৮]
এই হাদিসে নামাজের অসামান্য গুরুত্ব ও মর্যাদা তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলার নিকট সকল নেক আমলের মধ্যে নামাজ সর্বাধিক প্রিয়। শুধু তাই নয়, ইতিহাসের সকল নবী ও রাসূল তাঁদের উম্মতকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করে গেছেন, নামাজ তার অন্যতম। তাই একজন মুমিনের জীবনে নামাজ কেবল একটি ইবাদত নয়; বরং আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার সর্বোত্তম মাধ্যম এবং ঈমানের অন্যতম প্রধান ভিত্তি।
আপনার কমেন্ট